
কিছু দিন ধরে বলিউড নায়িকা আলিয়া ভাটের মুখায়বব নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই বলেছেন নায়িকাকে বুড়ি লাগছে, কেউ বলছেন এত প্লাস্টিক সার্জারি করালে এমন লাগবে না? এর রেশ কাটতে না কাটতেই চর্চার নতুন মোড় নিয়েছে ।
rnrn
অনুরাগীদের আবদার— একটি সেলফি তুলবেন আলিয়া ভাটের সঙ্গে। সেই আবদার রাখতেই এগিয়ে এলেন আলিয়া। তার পর? হাতের কাছে একটি ফোনও পাচ্ছেন না! সম্পূর্ণ ঘটনা নজর এড়ায়নি অনুরাগীদের।
rnrn
তাদের কথায়, ওকে কেউ ফোন দিচ্ছে না কেন সেলফি তুলতে? আবার কেউ বলছেন, লেহ! এ তো খুব অপমান।
rnrn
ডেকে ডেকে হয়রান আলিয়া। কিন্তু ফোন পাচ্ছেন না হাতে। তার পর যাও একটা ফোন পেলেন, বাধল আরেক গণ্ডগোল! সেলফি তুলতে গিয়েও বিরাট সমস্যা। ফোনের স্ক্রিনে ক্যামেরা খুঁজে পাচ্ছেন না তিনি।
rnrn
বারবার এদিক-ওদিক করেও সমস্যা কমছে না। অমনি দর্শকদের মন্তব্য— সেলফি তুলতেও জানেন না? কি আশ্চর্য! পরমুহূর্তেই বন্ধুর সাহায্যে সামলে নিলেন গোটা ঘটনা। তার পর সবাইকে একসঙ্গে নিয়ে মুহূর্তটা ফ্রেমবন্দি করলেন আলিয়া।
rnrn
rn
বিনোদন ডেস্ক





