Home / Entertainment / সেই রাতে কোন ওষুধ প্রয়োগ করেন শেফালি, জানালেন চিকিৎসক

সেই রাতে কোন ওষুধ প্রয়োগ করেন শেফালি, জানালেন চিকিৎসক

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর কারণ উদ্ঘাটনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। মাত্র ৪২ বছর বয়সে আকস্মিকভাবে প্রাণ হারান অভিনেত্রী। এ নিয়ে সবার মনে আতঙ্ক। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনো প্রকাশ হয়নি। তবে প্রাথমিক অনুমানের তালিকায় অনেক কারণ একজোট হয়েছে। অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে যে কথা বললেন চিকিৎসক।

মূলত অভিনেত্রী শেফালি জারিওয়ালা বয়স কমানোর চিকিৎসা নিয়েছেন, কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর নানাবিধ ওষুধও খেয়েছেন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই। এর ফলে খাবারে বিষক্রিয়া হয়েছে এবং উপবাসের ফলে রক্তচাপ নেমে যাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এসবের মধ্যেই কোনো একটি কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন
আরও পড়ুন

ফরেনসিক দলের বক্তব্য অনুযায়ী, শেফালি জারিওয়ালার বাড়িতে অ্যান্টি-এজিংয়ের ওষুধ হিসেবে গ্লুটাথিয়ন (ত্বক ফর্সা করা, ডিটক্সিফিকেশন ইত্যাদিতে কার্যকরী), ভিটামিন ‘সি’র ইনজেকশন, অম্বল কমানোর ওষুধ ইত্যাদি প্রচুর ওষুধ পাওয়া গেছে।

এদিকে শেফালির বান্ধবী পূজা ঘাই জানিয়েছেন, ঘটনার দিন সত্যনারায়ণ পূজা উপলক্ষ্যে উপবাস করার পর ভিটামিন ‘সি’র ওষুধ নিয়েছিলেন আইভি ড্রপের মাধ্যমে, যা শিরা দিয়ে বাহিত হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *