Home / Entertainment / সুস্থ থাকতে যা খান শাহিদ কাপুর, জেনে নিন অভিনেতার ফিটনেস রহস্য

সুস্থ থাকতে যা খান শাহিদ কাপুর, জেনে নিন অভিনেতার ফিটনেস রহস্য

দুই সন্তানের বাবা শাহিদ কাপুর। তার ঝুলিতে একের পর এক সিনেমা রয়েছে। দিনভর ব্যস্ততা তুঙ্গে। তার মধ্যেও নিজেকে সুস্থ ও ফিট রাখার দায়িত্ব পালন করে চলেন এ অভিনেতা। কেবল পেশার খাতিরে নয়, পরিবার ও নিজের জন্যও বটে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে শরীরচর্চা— দুয়ের রুটিনের ক্ষেত্রে একটি বিষয়কেই গুরুত্ব দেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। আর তা হলো—  নিয়ম মেনে জীবনযাপন করা। কঠোর ডায়েট বা ব্যায়ামের চেয়েও নিয়মানুবর্তিতাই তার কাছে বেশি জরুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ‘কবীর সিংহ’।

সকালে উঠেই নিঃশ্বাস-প্রশ্বাসের অনুশীলন সেরে নেন অভিনেতা। শাহিদ কাপুর বলেন, এর ফলে সকালে আমার শরীর সতেজ হয়। সারাটা দিন আরও সহজ মনে হয়। যদি বেরোতে হয়, তাহলে খালি পেটে ভোরের দিকে ব্যায়াম করে নিই। সেটে পৌঁছানোর অন্তত সাড়ে ৩ ঘণ্টা আগে ঘুম থেকে উঠে পড়ি, যাতে শরীরচর্চা করার ও প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় পাই। পরিবারের সঙ্গে সময় কাটানোরও পর্যাপ্ত সময় পাই। 

আরও পড়ুন
আরও পড়ুন

ব্যায়ামের বিষয়ে শাহিদ কাপুর জানালেন, শক্তিবৃদ্ধির ব্যায়াম, দেহের সচলতা বৃদ্ধির শরীরচর্চা, কার্ডিও এবং খেলাধুলার মধ্য দিয়েই নিজের শরীরকে সক্রিয় রাখতে পছন্দ করেন অভিনেতা।

সারা দিনে নিরামিষাশী শাহিদ কাপুর সাদামাটা ঘরোয়া খাবারেই বেশি ভরসা রাখেন। তিনি বলেন, আমি সারা দিনে প্রচুর শাকসবজি খাই। এর পাশাপাশি দানাশস্য, ডাল ইত্যাদিও খাই। ভারীরি ও অস্বাস্থ্যকর খাবার খাই না একেবারেই। এ ছাড়া বেশি রাতে খাবার খাই না। তবে মেপে মেপে খাওয়ার অভ্যাস আমার নেই। তার চেয়ে বরং বারবার খাই, অল্প পরিমাণে খাই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *