Home / Entertainment / সুখবর দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

সুখবর দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতের। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন। সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে মাঝে মধ্যেই আলোচনায় আসেন। শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ের নিয়ে গুঞ্জন ছাড়াও দুবাইয়ে ব্যবসা নিয়ে আলোচনায় থাকেন অভিনেত্রী। 

আরও পড়ুন
আরও পড়ুন

এবার নতুন সিনেমায় নাম লেখালেন মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে বিষয়টি নিশ্চিত করেন তিনি। স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লিখেছেন—একটি নতুন সিনেমা করতে যাচ্ছি, নাম হচ্ছে— ‘বিবর’। পরিচালক হচ্ছেন সাইমন তারিক ও টিম। 

অভিনেত্রী আরও লিখেছেন— আরও তিনটি সিনেমার কাজ অতিদ্রুত শুরু হবে। মানসিকভাবে বিপর্যস্ত আমি। তাই গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করতে পারিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *