Home / Entertainment / সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর সমাবেশ থেকে যে বার্তা দিলেন বিজয়

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর সমাবেশ থেকে যে বার্তা দিলেন বিজয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সিনেমার জগৎ ছেড়ে দূরে সরে গেছেন। অভিনেতা থেকে নেতার রূপে রাজনীতিতে এসেছেন। তিনি এখন তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের নেতা। রাজনীতির রাজপথে নেমেই একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন থালাপতি বিজয়। 

সিনেমা নিয়ে জটিলতার মাঝেও ‘চাপের মুখে নতিস্বীকার’ না করার বার্তা দিয়ে রোববার (২৫ জানুয়ারি) মামল্লাপুরম থেকে তিনি বলেন, ‘মাথা নত করব না’।

করুর কাণ্ড-সিবিআই জেরার পর প্রথম জনসমাবেশ করলেন তামিলাগা ভেটরি কাজাগম নেতা থালাপতি বিজয়। রাজনৈতিক কর্মীদের সংঘবদ্ধ হতে বলে ‘রাজনৈতিক যুদ্ধ ময়দানে’ এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। সবার উদ্দেশে তার আহ্বান ‘নির্ণায়ক’ ভূমিকা নেওয়ার। 

এ সময় টিভিকের সভায় উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের প্রায় তিন হাজার কর্মকর্তা। 

থালাপতি বিজয় বলেন, গণতান্ত্রিক যুদ্ধে আপনারাই আমার কমান্ডো। এ লড়াই আপনারাই করবেন।  

আরও পড়ুন
আরও পড়ুন

ডিমকে ও এআইডিএমকে দলকে আক্রমণ করে দাবি করে তিনি বলেন, অশুভ ও দুর্নীতিগ্রস্ত শক্তির অধিকারীরা তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের মতাদর্শের বিরোধিতা করে এসেছে। 

এ অভিনেতা বলেন, বিভিন্ন এলাকায় শক্তিশালী রাজনৈতিক দলগুলো ভোটকেন্দ্রগুলোকে কার্যত প্রহসনে পরিণত করেছে। 

এ সময় নিজেদের ভোট রক্ষা করার জন্য দলের নেতাকর্মীদের সচেতনতার বার্তা দেন তিনি। 

দ্রাবিড় ঐক্য ও ঐতিহ্য রক্ষার জন্য অন্য দলের সঙ্গে জোট করার পরিবর্তে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ অভিনেতা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *