Home / Entertainment / সিনেমায় নগ্ন দেখে অভিনেত্রীকে যা বলেছিলেন তার মা

সিনেমায় নগ্ন দেখে অভিনেত্রীকে যা বলেছিলেন তার মা

‘দ্য সাবস্ট্যান্স’ ছবির একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন দেখা যায় অভিনেত্রী মার্গারেট কোয়ালিকে। সে দৃশ্য দেখে তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।  তার মাও কথা বলেছেন।  

পিপলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্গারেট তিনি বলেন, মা প্রিমিয়ারে ছিলেন। তিনি বলেছিলেন, এই সিনেমা তো আমার বন্ধুরা দেখতে পারবে না, আমার বোনেরাও দেখতে পারবে না। কেউই আসলে এটা দেখতে পারবে না।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মার্গারেট। প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তার মা অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল। সেখানেই ছবিটি দেখার পর এমন মন্তব্য করেছেন তার মা। ছবিটি নিয়ে মজা করে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটা খুব কঠিন বছর।’

‘দ্য সাবস্ট্যান্স’-এ আরও অভিনয় করেছেন ডেমি মুর। ডেমির সঙ্গে অভিনয় মার্গারেটের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্দায় নগ্ন হওয়া নিয়েও কোনো সমস্যা বোধ করেননি। শুধু মায়ের পাশে বসে দেখতে অস্বস্তি বলে জানান অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *