Home / Entertainment / সালমান খানের জন্য যে ‘ঝুঁকি’ নিল আম্বানি পরিবার

সালমান খানের জন্য যে ‘ঝুঁকি’ নিল আম্বানি পরিবার

সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই অভিনেতার কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছে তারা। এমন অবস্থায় গত ২৭ ডিসেম্বর ভিন্ন আবহে নিজের জন্মদিন পালন করেছেন বলিউডের ‘ভাইজান’।

আগের মতো গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এসে ভক্তদের ভালোবাসা গ্রহণ করতে পারেননি সালমান। তবে জন্মদিনে তার হাসিমুখ দেখতে বড় ঝুঁকি নিয়েছে ভারতের শীর্ষ ধনী আম্বানী পরিবার। এই অভিনেতার জন্মদিনে গুজরাটের জামনগরে ব্যবসায়ী পরিবারের রিসোর্টে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভাইজানকে। 

এক্ষেত্রে বড়সড় ঝুঁকিই নিতে হয়েছে আম্বানিদের। কারণ বর্তমানে যারাই সালমানের পাশে দাঁড়াচ্ছেন তারাই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নিশানা হচ্ছেন। তবে আম্বানিরা পরিবার সেসবের তোয়াক্কা না করেই সালমানের পাশে দাঁড়ালেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, সেদিন সন্ধ্যা গাঢ় হতেই জামনগর রিসোর্টের আকাশে আতশবাজির রোশনাই দেখা যায়। রিসোর্টের গেটের উপর লেখা ‘শুভ জন্মদিন ভাই’। নেপথ্যে বেজেছে, তার ‘কিক’ ছবির গান ‘জুম্মে কি রাত হ্যায়’।

জামনগরে যাওয়ার আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সদস্য এবং ফিল্ম দুনিয়ার কাছের মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করেন সালমান খান। জন্মদিনের এই পার্টিতে সালমানের সঙ্গে তার বর্তমান প্রেমিকা ইউলিয়া ভানটুর, সাবেক প্রেমিকা সংগীতা বিজলানিসহ অনেকের দেখা মেলে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *