Home / Entertainment / সালমানের শোয়ে এসে সংসার ভাঙছে অঙ্কিতা-ভিকির

সালমানের শোয়ে এসে সংসার ভাঙছে অঙ্কিতা-ভিকির

খাদের কিনারায় দাঁড়িয়ে অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের দাম্পত্য জীবন। ‘বিগ বস ১৭’-এর ঘরে পা রাখার পর থেকে শুরু হয়েছে অশান্তি। সালমান খানের রিয়েলিটি শোয়ে এসে একে অপরের সঙ্গে ঝগড়া করতেই ব্যস্ত অঙ্কিতা ও ভিকি। 

প্রকাশ্যে স্রেফ ঝগড়া করেই ক্ষান্ত নন তারা। একে অপরের প্রতি কটূক্তি পর্যন্ত করেছেন এ যুগল। দিন কয়েক আগে অঙ্কিতাকে ‘বিগ বস’-এর ঘরের সব প্রতিযোগীর সামনেই অপমান করেছিলেন ভিকি। এবার ভিকিকে সেই অপমান সুদে-আসলে ফিরিয়ে দিলেন অঙ্কিতা।

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অন্য এক প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কিতা বলেন, ‘ভিকি তো কীট-পতঙ্গের মতো! মাথায় উকুন হলে যেমন ব্যথা হয়, ভিকি ঠিক সেই রকম। একদিন আমি ওকে জীবন থেকে বের করে ফেলে দেব।’ 

অঙ্কিতা আরও বলেন, ‘ভিকি নিজেকে খুব ভালোভাবে আড়াল করতে পারে। যখনই কোনো প্রসঙ্গ উঠবে, ও সেটা নিয়ে এত বকবক করে… ঘণ্টার পর ঘণ্টা ধরে বকতেই থাকে। বাড়িতে ভিকির সঙ্গে আমার ঝামেলা হলে আমি ওর গলার আওয়াজ সহ্যই করতে পারি না। ও এত জ্ঞান দিতে ভালোবাসে, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই!’

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ভাঙার পর ভিকির প্রেমে পড়েন অঙ্কিতা। ২০২১ সালে ভিকির সঙ্গে বিয়ে সারেন তিনি। ‘বিগ বস্’-এর চলতি সিজ়নে জুটি হিসাবে প্রবেশ করেছেন অঙ্কিতা ও ভিকি। সেখানে পা রাখার পর থেকেই বড়সড় প্রশ্নের মুখে ভিকি ও অঙ্কিতার সম্পর্ক। 

আরও পড়ুন: 

রীতিমতো ভাঙনের পথে তাদের দাম্পত্য। দিন কয়েক আগেই অঙ্কিতা জানান, বিয়ের পরেও একসঙ্গে থাকেন না তারা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *