Home / Entertainment / সালমানের শুটিং সেটে নারীদের পোশাক নিয়ে মুখ খুললেন পলক

সালমানের শুটিং সেটে নারীদের পোশাক নিয়ে মুখ খুললেন পলক

ছবির সেটে নারীদের পোশাক নিয়ে অনেক কড়া সালমান খান। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে কাজ করার পর নিজের সেই অভিজ্ঞতা জানালেন নবাগত পলক তিওয়ারি।

rnrn

মা শ্বেতা তিওয়ারি টেলিভিশনের পরিচিত মুখ। তবে মেয়ে পলক তিওয়ারি ওই পথে হাঁটেননি। বরং বলিউডের তিন খানের মধ্যে এক খানের ছবির মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের। 

rnrn

আগামী ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে কাজ করার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে পলক জানালেন বলিউডের ভাইজানের বিশেষ এক নিয়মের কথা।

rnrn

বলিউডে পা রাখার আগে ‘বিজলি বিজলি’ মিউজ়িক ভিডিওয়ে দেখা গেছে পলক তিওয়ারিকে। খুব কম সময়ের মধ্যেই পর্দায় নিজের লাস্যময়ী উপস্থিতির জন্য ‘বিজলি গার্ল’ তকমাও পেয়েছেন তিনি। তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে নাকি একেবারে ‘ভালো মেয়ে’ হয়ে থাকতে হয়েছে তাকে। 

rnrn

পলক জানান, ছবির সেটে নাকি নারীদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সালমান খান। সেটে উপস্থিত নারীদের সবাইকেই নাকি বুক ঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের তরফে।

rnrn

এ নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য প্রযোজ্য নয়। পলক জানান, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির সেটেও একই নিয়ম রেখেছিলেন সালমান। 

rnrn

এক সাক্ষাৎকারে নবাগত অভিনেত্রী জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয়ে অভিষেকের আগে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। মহেশ মাঞ্জরেকারের ওই ছবিতেও নাকি একই নিয়ম রেখেছিলেন সালমান।

rnrn

পলক বলেন, ‘একদিন আমি শার্ট আর জগার্স পরে বাড়ি থেকে বেরোচ্ছি দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলেছিলাম যে, সালমান স্যারের সেটে যাচ্ছি। আমাকে ওই পোশাকে দেখে মা খুব খুশি হয়ে গিয়েছিলেন!’

rnrn

পলকের দাবি, ‘সালমান স্যার একটু পুরনোপন্থি। আমাদের যে কোনো রকমের পোশাক পরায় তার আপত্তি নেই। কিন্তু উনি চান যেন আমরা সুরক্ষিত থাকি, সাবধানে থাকি।'

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *