Home / Entertainment / সালমানের পর হত্যার হুমকি পেলেন রাখি

সালমানের পর হত্যার হুমকি পেলেন রাখি

২১ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবির প্রচারে ব্যস্ত থাকার সময়েই বিষ্ণোয়ি গ্যাং থেকে হত্যার হুমকি পাচ্ছিলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। এ নিয়ে বেশ সরগরম বলিপাড়া।

rnrn

এদিকে হুমকির পর রাজ্য সরকারের তরফ থেকে মিলেছিল একাধিক আশ্বাসসহ নিরাপত্তা। সালমানের পক্ষে সরব ছিলেন আরেক আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। ফলে এবার টার্গেট হলেন রাখি। খবর ইন্ডিয়া ট্যুডের।

rnrn

বরাবরই রাখি সালমানের পক্ষে কথা বলেন। এবার যেন রাখির জন্য এটিই কাল হলো। সম্প্রতি রাখি জানান, তিনি ইমেইলে বিষ্ণোয়ি গ্যাংয়ের তরফ থেকে হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া তাকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

rnrn

এর আগে গেল বছর পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করে বিষ্ণোয়ি গ্যাংয়ের সদস্যরা। এরপর সালমান খান ইমেইলে হুমকি পেতে থাকেন এই গ্যাং থেকে। তবে রাখি সত্যিই হুমকি পেয়েছেন নাকি এটি তার পাবলিসিটির আরেকটি কায়দা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

rnrn

হুমকি পাওয়ার পর থেকে অস্বস্তিতে রাখি। এবার নিজের প্রাণ বাঁচাতে মাথায় হেলমেট পরে নিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল রাখির হেলমেট পরা সেই ভিডিও।

rnrn

তবে রাখি হেলমেট মাথায় চিত্রগ্রাহীদের সামনে এলেও ইমেল নিয়ে এখনো মুখ খোলেননি। শোনা যাচ্ছে, হুমকি মেলে বলা হয়েছে, মুম্বাইয়ে সালমানকে খুন করা হবে। কিন্তু রাখির কাছে যে মেল এসেছে, সেখানে তাকে সালমানের বিষয় থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

rnrn

রাখি সাওয়ান্ত সালমান খানের‌ অনুরাগী। বিভিন্ন সময় রাখির পাশে দাঁড়িয়েছেন ভাইজান। গত মার্চ মাসে সালমান খান হুমকি পাওয়ার পর মাঝরাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে লরেন্সের দলের কাছে ক্ষমা চেয়েছিলেন রাখি। জানিয়েছিলেন, ভাইজানের হয়ে ক্ষমা চাইছেন তিনি। অভিনেত্রীর কাছে হুমকি আসার এটাও একটা কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *