Home / Entertainment / সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও ভাইরাল

সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও ভাইরাল

পাঁচ বছর পর ‘পাঠান’ নামে একটি সিনেমা নিয়ে পর্দায় ফিরে বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সালমান খানও। কারণ বলিউডের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে ‘পাঠান’। 

rnrn

এ কারণে নিজের আগাম সিনেমা ‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল। সালমানের এমন ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

rnrn

আইফার মঞ্চে সালমান জানান, তার পরবর্তী ছবি ‘টাইগার-৩’ ছবির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

rnrn

যেখানে দেখা যায়, টাইগার লুকে শুটিং সেটে হেঁটে আসছেন সালমান খান এবং তার পেছনে পাঠান লুকে সেটে পৌঁছান শাহরুখ খান।

rnrn

ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ‘টাইগার-৩’ সিনেমার শুটিং সেটের। কয়েক সপ্তাহ আগে মধ্য আইল্যান্ডে এই সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। যেখানে বড় একটি বাইক চেজের দৃশ্যে ধরা দেবেন শাহরুখ-সালমান। 

rnrn

‘পাঠান’ সিনেমায় এ দুই সুপারস্টারকে যেখানে ট্রেনের ওপরে অ্যাকশন করতে দেখা গেছে। এবার ‘টাইগার-৩’তে দুজনকে দেখা যাবে সেতুর ওপরের দৃশ্যে। তবে এই সিকোয়েন্সে থাকবেন না ছবির প্রধান নারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও খলনায়ক ইমরান হাশমি।

rnrn

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকেরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। দুই নায়ককে আবার একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

rnrn

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার-৩’। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। এর আগে এই সিনেমা সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে; ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭)। ‘টাইগার-৩’ মুক্তি পাবে এবারের দিওয়ালিতে।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *