Home / Entertainment / সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর, নতুন প্রেম নিয়ে এবার মুখ খুললেন নাগা

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর, নতুন প্রেম নিয়ে এবার মুখ খুললেন নাগা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বছর দেড়েক আগে। এখনো চলছে তাদের নিয়ে চর্চা।

rnrn

তবে এই জুটি প্রেমজীবন নিয়ে যতটা আলোচনায় ছিলেন তার থেকে বেশি আলোচনায় আছেন বিবাহ বিচ্ছেদ ঘিরে। তবে অনুরাগীদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আবার কি নতুন কাউকে গ্রহণ করলেন নাগা চৈতন্য।

rnrn

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে নাগার। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে প্রেমের কানাঘুষো এখন সর্বত্র। যদিও এত দিন পর্যন্ত শোভিতার সঙ্গে সম্পর্ক নিয়ে গাঁ ঠাকা দিয়েছিলেন নাগা ।

rnrn

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে শোভিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এ অভিনেতা।

rnrn

অভিনেতা বলেন, আসলে সংবাদমাধ্যম যখন নিজেদের মতো অনুমান করে নেয়, তখন বলার বিশেষ কিছু থাকে না। তবে পারস্পরিক সম্মানটা নষ্ট হয়। দুজনের মধ্যে পরিস্থিতিটা বিশ্রী হয়ে ওঠে। সব থেকে খারাপ লাগে, যখন কোনো তৃতীয় ব্যক্তিকে টানা হয়, যে আমার অতীতের সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। তেমন ঘটনা মানুষটার জন্য খুব অসম্মানজনক।

rnrn

দিন কয়েক আগেই শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক নিয়ে সামান্থাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে বলেছিলেন, আমার এতে একেবারেই কিছু যায়-আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যারা ভালবাসার মর্ম বোঝেন না, তারা ভবিষ্যতে দুঃখই পাবেন। সে তিনি যত জনের সঙ্গে প্রেমই করুন না কেন!

rnrn

সামান্থা আরও বলেন, ও যদি নিজের আচরণ শুধরোতে পারে, আর মেয়েটিকে যদি দুঃখ না দেয়, তা হলেই ভাল। নাম উল্লেখ না করলেও পরোক্ষ ভাবে যে নাগা চৈতন্যকে এই মন্তব্য করেছেন সামান্থা, তা বেশ স্পষ্ট।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *