Home / Entertainment / সাবেক স্ত্রীর সঙ্গে চঞ্চল চৌধুরী

সাবেক স্ত্রীর সঙ্গে চঞ্চল চৌধুরী

সাবেক স্ত্রীর সঙ্গে চঞ্চল চৌধুরী
ছবি: যুগান্তর

সংসার ভেঙে গেছে চঞ্চলের। নতুন করে বিয়ে করে ফের সংসারীও হয়েছেন। কিন্তু ভালোবাসার আকুতি তাকে আবারও নিয়ে গেছে সাবেক স্ত্রীর কাছে। ঈদের জন্য এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি টেলিফিল্ম। নাম ‘প্রাক্তন’। সাজিন বাবুর রচনায় এটি পরিচালনায় করেছেন সকাল আহমেদ। এটি বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, চার বছর আগেই রবিন আর কাজলের সংসার ভেঙে গেছে। তাদের ছয় বছর বয়সি মেয়ে রিয়ানা মায়ের কাছেই থাকে। সন্তানের সব খরচ বাবাই দেয়। রবিন দ্বিতীয়বার বিয়ে করার আগে সন্তানকে প্রায়শই নিজের কাছে নিয়ে রাখত। কিন্তু বিয়ের পর আর নিতে পারেন না।

এদিকে সন্তানসহ কাজলকেও কেউ আর বিয়ে করতে চায় না। ভাইরাও ডিভোর্সি বোনের দায়িত্ব পালনে ইচ্ছুক নয়। এসব কিছু এক সময় রবিনকে শেয়ার করে কাজল বলে, আর নিজেকে টেনে নিতে পারছে না। একটা ভালো পাত্র খুঁজে দিতে। এদিকে রবিনও দ্বিতীয় সংসারে সুখী নয়। কিন্তু সমাজের ভয়ে স্ত্রীকে ছেড়েও দিতে পারছে না।

সাবেক স্ত্রী হওয়ায় কাজলের পছন্দের কথা সে আগে থেকেই জানে। তাই কাজলের জন্য পাত্র খুঁজতে থাকে রবিন। কিন্তু কোথাও সে রকম পাত্র খুঁজে পায় না। টেলিফিল্মটিতে রবিনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কাজলের চরিত্রে দেখা যাবে সারিকাকে। এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘গল্পটা মনস্তাত্ত্বিক। কিছুটা ভাবাবেগ আছে। রয়ে মেসেজও। আমার বিশ্বাস, এটি মানুষের মনে দাগ কাটবে।’

 

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *