Home / Entertainment / যে কারণে এখন থেকে পর্দায় চুমু খাবেন না প্রিয়ামণি

যে কারণে এখন থেকে পর্দায় চুমু খাবেন না প্রিয়ামণি

যে কারণে এখন থেকে পর্দায় চুমু খাবেন না প্রিয়ামণি
ছবি: যুগান্তর

বলিউড তারকা শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-এ হাজির হয়ে নাচের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন প্রিয়ামণি। এ ছাড়া ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজেও তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। এভাবেই কাজের মাধ্যমে চলতি বছর ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছেন তিনি।

পর্দায় দুই দশক পার হলেও এমন কোনো বোল্ড দৃশ্যে দেখা যায় না এই নায়িকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় কাউকে চুমু দেয়া—না দেয়ার ব্যাপারে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী এই তারকা।

ভারতীয় গণমাধ্যমে প্রিয়ামণি বলেন, আমি কখনোই পর্দায় চুমু খাব না, এটা আমার নীতি। আমার চুক্তিপত্রে সবসময়ই ‘নো কিস পলিসি’ থাকে। আমি জানি, নায়িকা হিসেবে এটি আমার কাজ। তবে ব্যক্তিগত ক্ষেত্রে অন্য কোনো পুরুষকে চুমু খেতে অস্বস্তি হয় আমার।

প্রিয়ামণি বলেন, এ কারণে আমার চুমু খাওয়ার ব্যাপারে অনুমতি নেই। আর চুমু খেলেও বাড়িতে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।
এই অভিনেত্রী ২০১৭ সালের ২৩ আগস্ট মোস্তফা রাজকে বিয়ে করেন। তাদের সংসারে এখন দুটি সন্তান রয়েছে। এর পর থেকে পর্দায় ‘নো কিস পলিসি’ মেনে চলেন নায়িকা। তার ভাষ্যমতে, আমাদের একে অপরের সঙ্গে যখন দেখা হয়, সম্পর্ক তৈরি হয়, তার আগে পর্যন্ত অভিনয় করতে গিয়ে কখনো কাউকে চুমু খেতে হয়নি।

তিনি বলেন, এর পর থেকে পর্দায় চুমুতে আপত্তি জানিয়েছি আমি। আমার কাছে মনে হয়, এটা আমার দায়িত্ব। আমার স্বামীকে আমি বলেছি, যদি কখনো আমাকে চুমু খেতে বাধ্য করা হয় তাহলে সত্যিই খারাপ লাগবে আমার। সর্বোচ্চ গালে চুমু খেতে পারি। এর বাইরে আমি কখনোই স্বাচ্ছন্দ্য নই।

প্রিয়ামণি বলেন, আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে সেটা আমার দুই পরিবারই দেখবে। আমি চাই না, পর্দায় এমন কিছু করি, যা দেখে অস্বস্তি বোধ করে আমাদের পরিবারের সদস্যরা। আমার শ্বশুরবাড়ির লোকজন কখনো এমনটা ভাবুক যে, বিয়ের পরও বউমা কেন এমন করছেন? বা ওর (প্রিয়ামণি) গায়ে কেন হাত দিচ্ছে অন্যরা। পরিবারের সদস্যরা হয়তো মুখে কিছু বলবেন না। কিন্তু আমার কাছে বিষয়টি খারাপ লাগবে। তাই অন্য কাউকে চুমু না খাওয়াই আমার ব্যক্তিগত পছন্দ।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *