Home / Entertainment / সাতপাকে বাঁধা পড়লেন গায়ক অনুভ, কনে কে?

সাতপাকে বাঁধা পড়লেন গায়ক অনুভ, কনে কে?

‘তুম মেরি হো’খ্যাত জনপ্রিয় গায়ক অনুভ জৈন সাতপাকে বাঁধা পড়লেন। দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাংয়ের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গায়ক তার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এই বিশেষ দিনে অনুভ তার প্রেমিকার সঙ্গে একাধিক হৃদয়গ্রাহী মুহূর্ত শেয়ার করে নেন। 

বিয়ের ছবি শেয়ার করে অনুভ তার গান জো তুমি মেরে হোর লিরিক্স উল্লেখ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন— আর হ্যাঁ দেখো এখানে কীভাবে এসেছিল দুই হৃদয়ের এই বরাত হে।

এদিকে তার বিয়ের ফটোগ্রাফার রাহুল সাহারান অনুভ ও তার স্ত্রীর ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— ‘ধন্যবাদ অনুভ এবং হৃদিকে আমাদের পরিবারের মতো একসঙ্গে বিয়ে উদযাপন করতে পেরেছি।

গায়ক অনুভ বিয়েতে বেজ শেরওয়ানি ও হৃদি লাল লেহেঙ্গা পরেছিলেন। অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। এ ছাড়া গায়ক তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য শেয়ার করেননি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *