Home / Entertainment / সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী, প্রতিশোধ নিতেই চরম পদক্ষেপ ওরির

সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী, প্রতিশোধ নিতেই চরম পদক্ষেপ ওরির

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা ওরহান অবত্রামনি ওরফে ওরি এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। চলছে বলিপাড়ায় উর্বশীর আত্মতুষ্টি নিয়ে হাসাহাসি। আর প্রচারের আলো ছিনিয়ে নিতে ওস্তাদ ওরি। চলছে সেয়ানে সেয়ানে টক্কর।

চলতি বছর উর্বশীর জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল দুবাইয়ের একটি পানশালায়। তখন সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ সিনেমাটি। ‘দাবিড়ি দিবিড়ি’ নাচও ভাইরাল তত দিনে। নায়িকার জন্মদিনে এই গানে তাকে সঙ্গে নিয়ে নাচছিলেন ওরি। হঠাৎ উর্বশীকে এক ধাক্কা দেন ওরি। গোটাটাই করেছিলেন ইচ্ছাকৃতভাবে। কোন রাগের প্রতিশোধ নিচ্ছেন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায় নিজের ঢাক নিজেই পেটাতে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয়নি। ব্যক্তিগতজীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। 

এর পরিপ্রেক্ষিতেই ওরি বলেন, উর্বশী নিজের ‘স্পটলাইট’ নিয়ে ঘোরেন। কোনো আইফোনের আলো নয়, কিংবা পানশালার স্পটলাইট নয়; নিজের ওপর আলো ফেলার সব ধরনের বন্দোবস্ত রাখেন নিজের সঙ্গে। সেসব দেখে হিংসা হয় ওরির। আশঙ্কায়ও ভোগেন— উর্বশী সব আলো কেড়ে নিলে ওরির কী হবে?

 অভিনেতা বলেন, আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে, কেউ এমন করতে পারে। উর্বশী নিজের স্পটলাইট নিয়ে ঘোরে। স্বাভাবিকভাবেই সেটা দেখে আমার মনে হয় ও তো সব আলো কেড়ে নিল। এতটাই ঝলমলে হয়ে থাকলে যে আমার ঔজ্জ্বল্য কেউ দেখতেই পাবে না। সে কারণে নিজের গানে যখন নাচছিলেন, সেই সময় এক ধাক্কা দিই। পা নড়ে যায় উর্বশীর। কিন্তু এই প্রতিশোধ নিতেই হতো।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *