Home / Entertainment / সঞ্জয়-কারিশমার সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

সঞ্জয়-কারিশমার সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

বিচ্ছেদ হয়েছে অনেক আগেই ! এরপর কেটে গেছে প্রায় ৯ বছর। তবে ফের একবার সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা গেল কারিশমা কাপুরকে। 

rnrn

শনিবার মুম্বাইয়ের এক রেস্তোরাঁতে ডিনার ডেটে গিয়েছিলেন সঞ্জয় ও কারিশমা। পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে সঞ্জয়-কারিশমার ডিনার ডেটের ভিডিও উঠে এসেছে।

rnrn

পাপারাৎজ্জো ভাইরাল ভায়ানির অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওতে কারিশমাকে ফ্লোরাল প্রিন্টেড পোশাক এবং কালো হিল জুতোয় দেখা গেছে, তার সঙ্গে একটি ব্যাগও ছিল। 

rnrn

রেস্তোরাঁ থেকে বের হয়ে কারিশমাকে পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সঞ্জয় কাপুরকেও পাপারাৎজির ক্যামেরার দিকে হাসি মুখে তাকাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে, ‘সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়েছে।’

rnrn

ভিডিওর নিচে নেটিজেনরা পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘দুজনের সন্তান রয়েছে, তাই প্রাক্তন বাবা-মাকে কিছু সমঝোতা করে চলতেই হয়।’ 

rnrn

আবার কটাক্ষ করে কেউ বলেন, ‘বেশ ভালো ট্রেন্ড হয়েছে, বিয়ে করে, তারপর ডিভোর্স, তারপর আবার নাকি বন্ধুত্ব!’ 

rnrn

কেউ পাল্টা লিখেছেন, ‘বাচ্চাদের জন্য এইটুকু করতেই হয়, বাবা-মায়ের ঝগড়ায় ওরা কী দোষ করল!’ কারোর দাবি, ‘কারিশমা ভালো মেয়ে, বিচ্ছেদের পর থেকে একাই রয়েছেন, এই সঞ্জয় কাপুরের লজ্জা হওয়া উচিত।’

rnrn

তবে এই প্রথম নয়, সঞ্জয়-কারিশমা তাদের সন্তানদের জন্য প্রায়ই দেখা করেন। গত মার্চে ছেলে কিয়ানের জন্মদিন একসঙ্গেই পালন করেছিলেন তারা। সেসময় সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও তার সন্তানরাও এসেছিলেন।

rnrn

প্রসঙ্গত ২০০৩-এ দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা কাপুর, দীর্ঘ ১১ বছর সংসার করার পর তিক্ততার মধ্যে তাদের বিয়ে ভেঙে যায়। 

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *