Home / Entertainment / সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও সালহা খানম নাদিয়া।
দুজনে এবার জুটি বেধেছেন ‘বর্ষা বিহনে’ শিরোনামের একটি নাটকে। রেজাউর রহমান রিজভীর
রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি  সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (১১জুলাই) এশিয়ান টেলিভিশনে
প্রচার হবে।

প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি
মুক্তি দেয়া হবে।  ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প
আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার
মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

নাটকটি নিয়ে সজল-নাদিয়াও ভিশন আশাবাদী।  এতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, তুর্জা নীল,
আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল প্রমুখ।আর এন এন প্রডাকশন
নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন।

নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ
আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু
ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।

আনন্দনগর প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *