Home / Entertainment / শ্রাবন্তীর পরিবারে নতুন সদস্য!

শ্রাবন্তীর পরিবারে নতুন সদস্য!

সবসময়ই বিতর্ক ঘিরে থাকে শ্রাবন্তীকে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়াকে বিশেষ পাত্তা দেন না শ্রাবন্তী। তিন নম্বর ডিভোর্সের মামলা কোর্টে বিচারাধীন অথচ নিজের ছন্দে জীবন কাটাচ্ছেন নায়িকা। সদ্যই ছেলে আর তার প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন। এর মাঝেই শ্রাবন্তীর জীবনে নতুন সদস্যের আগমন। 

ভোররাতে সোশ্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন শ্রাবন্তী। নায়িকার পোষ্যপ্রেম কারও অজানা নয়। বিশেষত সারমেয় প্রচণ্ড ভালোবাসেন শ্রাবন্তী। প্রায় তিন বছর পর নতুন কুকুর ছানা ঘরে আনলেন অভিনেত্রী। 

হাসকি প্রজাতির একটি মিষ্টি ছানাকে নিজের ‘রূপকথার পরিবারে’ নিয়ে এসেছেন শ্রাবন্তী। তার সঙ্গে পরিচয় করালেও এই খুদে সদস্যের নাম ফাঁস করেননি তারকা। ক্যাপশনে লিখেছেন— ‘আমার রূপকথার পরিবারে তোমাকে স্বাগত’। 

সম্প্রতি ড্যান্স বাংলা ড্যান্সের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। পাশাপাশি দেব চৌধুরাণীর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। এই ছবির জন্য ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালানোর ট্রেনিং নিয়েছেন। সবটাই ঘটেছে ‘মাস্টারমশাই’ শুভ্রজিৎ মিত্রর তত্ত্বাবধানে। অভিযাত্রিকখ্যাত পরিচালক শুভ্রজিতের পরিচালনায় তৈরি হচ্ছে দেবী চৌধুরাণী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *