Home / Entertainment / শ্বশুরবাড়ি যাওয়ার পথে আরেফিনের মৃত্যু

শ্বশুরবাড়ি যাওয়ার পথে আরেফিনের মৃত্যু

ঢালিউড নির্মাতা আরেফিন রূপম ট্রেনে চড়ে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দ্রুত এসে দেখেন তিনি মারা গেছেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) মারা যান এ নির্মাতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

নির্মাতা আরেফিন রূপমের মৃত্যুর খবরটি পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান। তিনি বলেন, গত মঙ্গলবার ভোরে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরেফিন রূপম। তিনি আরও বলেন, এ নির্মাতা বেশ কিছু দিন ধরেই হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন । নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

উল্লেখ্য ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন আরেফিন রূপম। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। তার নাটকে কাজ করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী।

উল্লেখ্য, আরেফিন রূপমের পারিবারিক নাম ইফতেখারুল আরেফিন। তিনি মৃত্যুর আগে ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন। মঙ্গলবারই তাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *