Home / Entertainment / শেফালিকে শেষ বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরাগ

শেফালিকে শেষ বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরাগ

অভিনেত্রী স্ত্রী শেফালিকে শেষ বিদায় জানালেন স্বামী পরাগ ত্যাগী। আরব সাগরে ভাসিয়ে দিলেন স্ত্রীর অস্থিভস্ম। পরনে ডোরাকাটা শার্ট, হাঁটু পর্যন্ত গোটানো জিন্সের প্যান্ট, আর উসকোখুসকো চুল বাঁধা হেয়ারব্যান্ডে।— এ বেশেই স্ত্রীকে শেষ বিদায় জানালেন পরাগ ত্যাগী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ফটোসাংবাদিকরা। এমন ছবিই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এদিন আরব সাগরে পরাগের সঙ্গে ছিলেন শেফালির মা ও পরিবারের অন্যরাও। চোখের জলে অভিনেত্রীকে বিদায় জানালেন তারা। ফটোসাংবাদিকদের তোলা আরও একটি ভিডিওতে পরাগ ত্যাগীকে অঝোরে কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। শেফালির পরিবারসহ বন্ধুবান্ধবও কান্নায় ভেঙে পড়েন।

দাহ করার আগে মালার চাদরে শায়িত ছিল অভিনেত্রীর দেহ। তখন শেষবারের মতো শেফালির কপালে চুম্বন এঁকে দেন পরাগ। অন্যদিকে শেষবারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। সেই মুহূর্তও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মুম্বাই। শনিবার বিকালে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ ও তার মা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *