Home / Entertainment / শাহরুখ খানের প্রিয় অভিনেতা কে

শাহরুখ খানের প্রিয় অভিনেতা কে

বলিউড বাদশাহ শাহরুখ খানের দেশ-বিদেশে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু এই কিং খানেরও যে প্রিয় অভিনেতা থাকতে পারে তা অনেকেরই অজানা। যে অভিনেতা বছরের পর বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রেম-ভালোবাসা অথবা অ্যাকশন— সবখানেই বাজিমাত করে চলেছেন, সেই বাদশাহরও পছন্দের প্রিয় তারকা রয়েছে। শাহরুখ খানও তার প্রিয় অভিনেতার একজন ভক্ত। সেই অভিনেতার এতটাই ভক্ত যে, ছেলে আরিয়ানের জন্মের পর সদ্যোজাত শিশুর মুখের সঙ্গে প্রিয় তারকার মুখের মিলও খুঁজে পান শাহরুখ খান।

rnrn

গত শুক্রবার সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পান শাহরুখ খান। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের প্রিয় তারকার গল্প বলেন এ বলিউড বাদশা। 

rnrn

শাহরুখ খান বলেন, তার চোখে সর্বকালের সেরা অভিনেতা হলেন জ্যাকি চ্যান। কী রসিক মানুষ! অভিনয়ের দিক থেকেও তিনি অসাধারণ। আমাকে ক্রমাগত অনুপ্রেরণা জোগান। তিনি বলেন, আমার প্রথম সন্তান আরিয়ান খান যখন জন্ম নেয়, তখন মনে হয়েছিল— ও দেখতে ঠিক জ্যাকি চ্যানের মতোই হয়েছে।

rnrn

বাদশাহ বলেন, শিশুরা জন্মানোর পর মুখে নানা অভিব্যক্তি ফুটে ওঠে। আরিয়ানকে দেখে আমার জ্যাকি চ্যানের মতো মনে হতো। তার পর আমি ওকে তায়কোয়ান্দো শিখিয়েছিলাম। ভেবেছিলাম আরিয়ান বড় হয়ে জ্যাকি চ্যানের মতো হবে। সত্যি বলতে— আমিও চেয়েছিলাম বড় হয়ে ছেলে জ্যাকি চ্যানের মতোই হোক।

rnrn

শাহরুখ খান একবার জ্যাকি চ্যানের সঙ্গে দেখাও করেছিলেন। বছর তিন-চারেক আগে। সৌদি আরবে প্রিয় তারকাকে দেখার সৌভাগ্য হয়েছিল তার। এ অভিনেতা বলেন, আমি যেমন ভেবেছিলাম, তেমনই মিষ্টি ও বিনয়ী মানুষ জ্যাকি চ্যান। আমরা যৌথভাবে একটি চীনা রেস্তোরাঁও খোলার কথা ভেবেছিলাম।

rnrn

এদিকে ‘কিং’ সিনেমায় অভিনয়ের কথা জানান শাহরুখ খান। ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানার সঙ্গে অভিনয় প্রসঙ্গে শাহরুখ খান বলেন, কিং ছবিতে ডন চরিত্রে অভিনয় করছেন তিনি। এমনকি সেই সিনেমায় অভিনয়ের জন্য ওজনও কমাচ্ছেন তিনি।

rnrn

যদিও এর আগে জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী কিং-এ দেখা যাবে কিং খানকে। আর এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা খানকে। 

rnrn

কিং সিনেমা নিয়ে এবার শাহরুখ নিজেই বললেন তার এ নতুন সিনেমা নিয়ে। জানালেন অ্যাকশন না কি রোমান্টিক— কোন ঘরানার ছবি এটি। 
rnবর্তমানে কিং ছবিটি আন্ডার প্রোডাকশনের কাজ চলছে। কিং ছবি সম্পর্ক শাহরুখ বলেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি, যা সবাই উপভোগ করতে পারবে।

rnrn

তিনি বলেন, সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি। তবে শুধুই যে অ্যাকশন এমনও নয়; এখানে ইমোশন, কুলনেস— সবকিছু মিশেল আছে। যে কারণে আমি বিশ্বাস করি, এটি একটি আকর্ষণীয় সিনেমা হতে চলেছে। 

rnrn

শাহরুখ খান আরও বলেন, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন, যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে।

rnrn

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান ও জওয়ান ছবি দুটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। সবশেষ ডাঙ্কি সিনেমাও ভালো ব্যবসা করে।  

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *