Home / Entertainment / শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা?

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা?

বলিউডে জোর গুঞ্জন চলছে— শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা সামান্থা! আর এই দেশাত্মবোধক সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। তবে ছবিটি নিয়ে পরিচালক এখনো কিছু জানাননি।

সামান্থা যে শাহরুখের বিশেষ ভক্ত এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে এখনো কাজ করা হয়নি। তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটি এখনো সত্যি হয়নি।’

তবে দর্শকরা মনে করছেন, সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তা হলে মন্দ হয় হবে না। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সামান্থাও প্রতিষ্ঠিত অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এর আগে রাজকুমার ও শাহরুখের ‘ডাঙ্কি’ আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। সেই ভরাডুবির ক্ষত নাকি এখনোও কাটিয়ে উঠতে পারেননি পরিচালক। এর মধ্যেই নতুন ছবির গুঞ্জন, অথচ কোনো বিবৃতি মেলেনি পরিচালকের। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে ভক্তদের মনে।

আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’ ছবিতে আইটেম গানে তার নাচ ঝড় তুলেছিল অনুরাগীদের মনে। তা ছাড়া সামান্থার এতদিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তার ভক্তরা। 

তবে ঘটনার সত্যতা নিয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি শাহরুখ ও সামান্থার তরফে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *