Home / Entertainment / শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!

শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!

শাহরুখের ত্বক বিশেষজ্ঞ দীপিকা!
ছবি: যুগান্তর

বলিউড জগতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি অন্যতম।  ‘ওম শান্তি ওম’ থেকে ‘পাঠান’ পর্যন্ত তাদের দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছে। 
এদিকে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচার করতে তারা দুজনে একসঙ্গে নেমেছেন।  শুধু শাহরুখকে নিয়ে ত্বক বিষয়ক একটি টিপস ইনস্টাগ্রামে বৃহস্পতিবার পোস্ট করেছেন দীপিকা।  খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

ভিডিওতে দেখা যায়, শাহরুখকে কিছু স্কিন কেয়ার টিপস দিচ্ছেন দীপিকা।  এদিকে তাদের স্কিন কেয়ার নিয়ে মজাদার মন্তব্য করেছেন তাদের ভক্তরা।  দুজনে প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন তারপর, শাহরুখকে ‘হাইড্রেট’ দেওয়ার পরামর্শ দেন দীপিকা। 

এমনকি শাহরুখকে প্রচুর পানি পান করতে বলেন দীপিকা।  এ নিয়ে শাহরুখ যথারীতি হাস্যরসাত্মক কৌতুক শুরু করে দেন।  শাহরুখ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রচুর পানি আছে আপনি তাতে যা খুশি মেশাতে পারেন।’

শাহরুখ দীপিকাকে বলেন, ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কারণে তিনি ‘সতেজ সতেজ’ অনুভব করছেন।  দীপিকা তখন শাহরুখকে বলেন, অবশেষে একটি স্কিন কেয়ার রুটিন অনুসরণ করায় তার মেয়ে সুহানা খান খুশি হবেন। 

ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এটা কোনো গোপন বিষয় নয়, যে আমি এই সু-পুরুষের সঙ্গে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম।  আমরা একসঙ্গে চারটি সিনেমা করেছি! একসঙ্গে ত্বকের যত্নের রুটিনটি সম্পূর্ণ মজা করার জন্য ছিল। 

দীপিকা এবং শাহরুখের ভিডিও ভক্তদের বিস্মিত করেছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কত সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘কেবল ক্যামেরাতেই শাহরুখের ত্বকের যত্ন করতে পারেন দীপিকা।’

‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকার বলিউডে আত্মপ্রকাশ হয়।  এ সিনেমার পর তারা দুজনে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং  ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন।  সর্বশেষ ‘পাঠান’ ছবিতে পুনরায় একসঙ্গে কাজ করেছেন তারা; যা বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *