Home / Entertainment / অস্ট্রেলিয়া যাওয়ার কারণ জানালেন পূর্ণিমা

অস্ট্রেলিয়া যাওয়ার কারণ জানালেন পূর্ণিমা

অস্ট্রেলিয়া যাওয়ার কারণ জানালেন পূর্ণিমা
ছবি: যুগান্তর

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার সপরিবারে ভ্রমণে গেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময় থেকে কিছুটা ছুটি নিয়ে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে এ সফরে গেছেন এ তারকা।

সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে এ অভিনেত্রীর। তবে স্বামী-সন্তানের সঙ্গে একান্তে সময় কাটানোই এই ভ্রমণের আসল কারণ বলে তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত তাদের পারিবারিক বন্ধু আমিন শাহীন।

চলচ্চিত্রে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন পূর্ণিমা।

এদিকে নাটক, সিনেমার পর এবার ওটিটি প্ল্যাটফরমেও অভিষেক হতে যাচ্ছে এ তারকা অভিনেত্রীর। শিগগিরই হোটেল রিলাক্স নামে একটি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *