Home / Entertainment / শাহরিয়ার কবিরকে নিয়ে যা বললেন সাফা কবির

শাহরিয়ার কবিরকে নিয়ে যা বললেন সাফা কবির

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

rnrn

শুরুতে অনেকেই অর্পিতা কবিরের সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়ান। কয়েকটি অনলাইন মিডিয়াও সাফার নাম জড়িয়ে খবর প্রকাশ করে। আর এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী।

rnrn

এই ইস্যুতে লাইভে এসে কথা বলেন অভিনেত্রী সাফা কবির। সেখানে তিনি জানান, তার বাবার নাম হুমায়ূন কবির সবুজ।  শাহরিয়ার কবিরকে চেনেন না বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।  

rnrn

সাফা কবির লাইভে এসে তার পরিবারের পরিচয় দিয়ে বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।’

rnrn

এর আগে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেন অভিনেত্রী সাফা। 

rnrn

তিনি লেখেন- ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
rn 
rnতিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *