শাফিন আহমেদের গান ‘মগ্ন ছিলাম’ 

Written by

in

নতুন গান নির্মাণ করেছেন সংগীতজ্ঞ শাফিন আহমেদ। গানটির নাম ‘ মগ্ন ছিলাম’।  কবি মহাদেব সাহার কবিতা থেকে গানটির রচনা, সুর ও সংগীত পরিচালনা করেছেন শাফিন নিজেই।  

rnrn

তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন অন্য একজন শিল্পী। তার নাম তাশফী।  আগামী ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে গানটি।  

rnrn

গানটি প্রথম রেকর্ড হয়েছিল ৯০ দশকের শেষ দিকে।  শাফিন আহমেদ নিজেই গেয়েছিলেন গানটি।  সম্প্রতি ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ড।  গানটি মুক্তি পাচ্ছে ডাবল বেস প্রোডাকশনস থেকে।  

rnrn

গান সম্পর্কে শাফিন আহমেদ বলেন, ‘তাশফীর চমৎকার গায়কী ও নিজস্বতায় গানটি এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করেছে, আশা করছি গানটি সবাই পছন্দ করবে। গানটি শোনার আমন্ত্রন রইল।’ 

rnrn

জানা গেছে, আগামী ২১ এপ্রিল ইউটিউবে মুক্তি পাবে ‘মগ্ন ছিলাম’ নামের নতুন এই গানটি।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *