Home / Entertainment / শাকিব খানের বিপরীতে ৩ নায়িকা, সঙ্গে বলিউডের চিত্রগ্রাহক

শাকিব খানের বিপরীতে ৩ নায়িকা, সঙ্গে বলিউডের চিত্রগ্রাহক

এ মুহূর্তে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে বেশ আলোচনা চলছে। নানা কারণেই এ সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবার আরও একটি সাড়াজাগানো চমকের খবর জানাল নির্মাতা প্রতিষ্ঠান।

এবার এ সিনেমায় যুক্ত হয়েছেন বলিউডের শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমায় কাজ করা চিত্রগ্রাহক অমিত রায়। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছেপ্রিন্স এখন কিংবদন্তির লেন্সে। বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা এর আগে কখনো দেখা যায়নি।

আরও পড়ুন
আরও পড়ুন

বলিউড পরিচালক রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে।

চিত্রগ্রাহক অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, আমরা শুরু থেকেই বলছিলামপ্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা এর আগে কেউ দেখেনি।

প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আরেকটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। তবে এখনো ঘোষণা করা হয়নি কারা থাকছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *