Home / Entertainment / শাকিব খানের অফিসে ছেলে শেহজাদ, যা বললেন বুবলি

শাকিব খানের অফিসে ছেলে শেহজাদ, যা বললেন বুবলি

ঢালিউড তারকা শাকিব খান আর শবনম বুবলির সম্পর্ক কোন অবস্থানে আছে তা বলা বেশ কঠিন। এ বিতর্কের মাঝেই নায়কের অফিসে দেখা গেল ছোট ছেলে শেহজাদ বীরকে।

rnrn

তার মা-বাবা দুজনেই বাংলাদেশের জনপ্রিয় মুখ। তাদের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। শাকিব-বুবলির ছেলে শেহজাদ খান বীরকে নিয়েও চর্চার অন্ত নেই। মঙ্গলবার সকালে ছেলের বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করেন বুবলি।

rnrn

যেখানে শেহজাদ বসে আছে, তার চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন পুরস্কার। সামনে আছে দাবার বোর্ড, ঘোড়া, রাজা, মন্ত্রী। কখনো এসি চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখনো আবার চেয়ারে উঠে দুষ্টুমি করছে শেহজাদ বীর।

rnrn

ছেলের বিভিন্ন ছবি পোস্ট করে বুবলি লেখেন- দাবা খেলা শেহজাদের ভীষণ প্রিয়। সে তার নিজস্ব স্টাইলে খেলে; কিন্তু অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বীর কোথায় বসে এ খেলা খেলছে? তবে দাবার বোর্ডের পাশে রাখা ছবি দেখেই সব ধোঁয়াশা স্পষ্ট হয়ে যায়।

rnrn

যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে আছেন শাকিব খান। ছবি দেখে অনেকেই আন্দাজ করছেন শাকিবের অফিসে তার চেয়ারে বসে দাবা খেলছে বীর। তবে কি শাকিব এবং বুবলির সব মনোমালিন্য মিটে গেছে? তবে কি একসঙ্গেই থাকছেন তারা? এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন- বাবার প্রিয় খেলা তো ছেলের প্রিয় হবেই। শাকিব খানের অফিসে যখন শেহজাদ খান।

rnrn

তবে ২০২২ সালের নভেম্বরে নিজের জন্মদিনের সময় বুবলি অবশ্য সম্পূর্ণ উল্টো কথা বলেছিলেন। বুবলি বলেছিলেন- সত্যি কথা বলতে, শাকিবের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা শুভেচ্ছা জানানো কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে যোগাযোগ রাখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না। কয়েক মাসের মধ্যেই কি মিটে গেল সব দূরত্ব? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *