Home / Entertainment / শাকিব খানকে নিয়ে ‘টানাটানি’, যা বললেন অপু বিশ্বাস 

শাকিব খানকে নিয়ে ‘টানাটানি’, যা বললেন অপু বিশ্বাস 

এক সময় ঢালিউডের অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ৭৫টিরও বেশি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। অধিকাংশই ব্যবসাসফল। 
rnঅপু বিশ্বাসের ক্যারিয়ারের বেশিরভাগ সময় শাকিব খানের সঙ্গে কেটেছে, এটা সবার জানা। পরে ২০০৮ সালে গোপনে বিয়েও করেন তারকা এই জুটি।

rnrn

সেই সম্পর্কের সুতো ছিড়ে যায় ২০১৭ সালে। ওই বছরের এপ্রিলে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হয়ে সবকিছু প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। জানান, শাকিব খান তার স্বামী। জয় তার ও শাকিবের সন্তান। এ নিয়ে মনোমালিন্য হয় দুজনের। একপর্যায়ে বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। 

rnrn

মঙ্গলবার এক টেলিভিশনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তার ব্যক্তিজীবনে ঘটে যাওয়া নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অপু বিশ্বাস।    

rnrn

জানতে চাওয়া হয়, শাকিব খানকে নিয়ে শবনম বুবলী ও অপু বিশ্বাসের ‘টানাটানি’ নিয়ে। উপস্থাপক প্রশ্ন করেন, দেশের অনেক নারীরা বলছেন আপনারা দুজনই কি বেহায়া? এক শাকিব খানের পেছনে আপনারা লেগে আছেন। ছাড়ছেন-ই না। ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছেন। আবারও যদি স্ক্রিনে কাঁদতে কাঁদতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় দাঁড়াবে? 

rnrn

অপু বিশ্বাস বলেন, রাস্তায় যদি কাঁদা থাকে প্রথমজন যদি আর হাঁটতে গিয়ে কাঁদায় পড়ে যায়, পরের জন সতর্কভাবে পা টিপে টিপে হাঁটবে এটাই স্বাভাবিক। মনে এ বিষয়ে আর খুলে বলার দরকার নেই। আমাদের থেকে অনেক স্মার্ট ও বুদ্ধিমান দর্শকরা। 

rnrn

শাকিবের সঙ্গে বিয়ের সময় ধর্ম পরিবর্তন করেছিলেন। পরে বিচ্ছেদের পর আবার আগের ধর্মে ফিরে গেছেন। তাহলে আবার শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগলে ধর্মের স্ট্যাটাস কি হবে?

rnrn

এমন প্রশ্নে নায়িকার জবাব, আমি একটি কথা আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমার ধর্ম মেনেই শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে। অর্থাৎ হিন্দু ধর্মে থেকেই তার সঙ্গে বিয়ে হয়েছে। নামটা পরিবর্তন করলেও আমি আমার ধর্মেই আছি। আমি মারা গেলে কবরে, না দাহ করা হবে। 

rnrn

অপু বিশ্বাস আরও বলেন, শাকিব আমাকে রেসপেক্ট করে তার ধর্মের জায়গা থেকে । আমি তাকে রেসপেক্ট করি আমার ধর্মের জায়গা থেকে।
rn   
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *