Home / Entertainment / শাকিবের ‘প্রিয়তমা’ কে?

শাকিবের ‘প্রিয়তমা’ কে?

আসন্ন কুরবানির ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।

rnrn

সিনেমায় নায়ক হিসেবে দেখা মিলবে শাকিব খানের। তাহলে শাকিবের প্রিয়তমা কে হবেন সিনেমায়?

rnrn

এমন প্রশ্নের জবাবে নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক। 

rnrn

অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামবেন।

rnrn

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

rnrn

নির্মাতা হিমেল বলেন, কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।

rnrn

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

rnrn

‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *