Home / Entertainment / ল্যান্ড রোভারের কাছে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে রিমি সেনের মামলা

ল্যান্ড রোভারের কাছে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে রিমি সেনের মামলা

বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা ল্যান্ড রোভারের বিরুদ্ধে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। ত্রুটিপূর্ণ গাড়ি পাঠিয়ে মানসিক যন্ত্রণা দেওয়া অভিযোগে তিনি এ মামলা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ৯২ লাখ রুপি দামে গাড়িটি কিনেছিলেন রিমি। এরপর থেকেই ভোগান্তির শুরু তার। অভিনেত্রীর দাবি, গাড়িটি ত্রুটিপূর্ণ এবং সংস্থা যেভাবে মেরামতের কাজ পরিচালনা করেছে— তাতে তিনি মানসিক যন্ত্রণা পেয়েছেন, যা তাকে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এই গাড়ির কারণে মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সেই কারণেই বাধ্য হয়ে মামলা করেছেন তিনি।

রিমির দাবি, যে গাড়িটি তিনি কেনেন তার সানরুফ, আওয়াজ এবং রিয়ার-অ্যান্ড ক্যামেরার সমস্যা ছিল। ফলে ২০২২ সালের ২৫ আগস্ট একবার গাড়িটির ধাক্কা লাগে অন্য গাড়ির সঙ্গে। সেই সময় অভিযোগ জানালেও ডিলারেরা তার অভিযোগ আমলে নেননি। এরপর গাড়িটি প্রায় ১০ বার মেরামত করাতে হয়েছে। এই পুরো ঘটনার কারণে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সেই কারণে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি আইনি খরচের জন্য বাড়তি ১০ লাখ রুপি দাবি করেছেন রিমি। শুধু তাই নয়, ত্রুটিপূর্ণ গাড়িটির বদলে নতুন গাড়িও চেয়েছেন এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *