Home / Entertainment / ‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু-জেবা

‘লাল মিয়া’য় জুটি বাধলেন ইমতু-জেবা

ইমতু রাতিশ ও জেবা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মডেল হিসাবেও কাজ করে থাকেন দুজনেই। এবার একসঙ্গে জুটি বেধেছেন একটি গানের ভিডিওতে৷ গানের শিরোনাম ‘লাল মিয়া’। 

সম্প্রতি পুবাইলে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম। 

এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে ইমতু রাতিশ বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে, কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার গানটি দারুণ। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত’। 

আরও পড়ুন
আরও পড়ুন

জেবা জান্নাত বলেন, ‘গানটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি আর ইমতু রাতিশ ভাই এক সঙ্গে কাজ করলাম। ভালো কিছু হয়েছে  আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে’।

নির্মাতা বাপ্পি খান বলেন, ‘অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এতে ইমতু রাতিশ ও জেবা জান্নাতের রসায়নটা দারুণ ছিল। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে’।

খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলেও জানান এই নির্মাতা।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *