Home / Entertainment / লাখ টাকায় পোড়া শাড়ি কিনলেন সাবিলা নূর

লাখ টাকায় পোড়া শাড়ি কিনলেন সাবিলা নূর

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো মার্কেট। ঈদুল ফিতরের আগে সব কিছু হারিয়ে পথে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে বহু বছরের পুরনো এই মার্কেটটিতে।

rnrn

আগুনে পোড়ার দৃশ্য এবং ব্যবসায়ীদের হাহাকারের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ অবস্থায় অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে।

rnrn

সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য লাখ টাকায় পোড়া কাপড় কিনেছেন এই অভিনেত্রী। 

rnrn

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

rnrn

এক পোস্টে সংগঠনটি লিখেছে, ‘লাখ টাকা দাম পোড়া শাড়ির।’ পোস্টে আরও লেখা হয়েছে, ‘হয়তো আমার মতোই মেয়ে আছে তার, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে। তার সে স্বপ্নটা যেন না ভাঙে, ঈদের আগে দুঃখে যেন না থাকে।’

rnrn

সংগঠনটির সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন অভিনেত্রী সাবিলা নূর। সেখানে তিনি লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’

rnrn

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে কাপড় কিনে নিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *