রোমার জার্সি পরে রাস্তায় কেন কিম কার্দাশিয়ান?

Written by

in

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রোমার লাল জার্সি, বেনি চুলে আর রোদ চশমায় হঠাৎ ধরা দিলেন কিম কার্দাশিয়ান। 

rnrn

এমন লুকেই ক্যামেরাবন্দি হয়েছেন এই মার্কিন তারকা। যে দৃশ্য সাড়া ফেলেছে সারা নেট দুনিয়ায়; কিন্তু হঠাৎ রোমার জার্সি পরে রাস্তায় কেন এই মার্কিন তারকা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

rnrn

এর কারণ বিশেষ কিছু মনে করা যাচ্ছে না। ইতালিয়ান ক্লাব তাকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা সেটাও জানা যায়নি। তবে কার্দাশিয়ানের ফুটবল প্রেম নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন ক্লাবের জার্সিতে দেখা গিয়েছে তাকে। এবারো হয়তো তাই। এবারের জার্সিটি বর্তমানের নয়। এটি ছিল রোমার ১৯৯৭-৯৮ মৌসুমে রেট্রো জার্সি। যে জার্সিতে মাঠ মাতিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর মতো কিংবদন্তিরা। সেই জার্সি পরেই গতকাল শনিবার ক্যামেরার সামনে ধরা দিলেন মার্কিন তারকা। তার সঙ্গে ছিলেন বাস্কেটবল তারকা ত্রিস্টান টম্পসন।

rnrn

নিজেদের জার্সি পরা কার্দাশিয়ানকে দেখে একটি ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ইতালিয়ান ক্লাব রোমা। ক্যাপশনে লিখেছে- ‘মাম্মা মিয়া, কিম!’ এটি মূলত একটি রোমান্টিক সিনেমা। সেই ছবিটি নিয়ে মজা নিচ্ছেন রোমার দর্শকরা।

rnrn

এর আগে ২০২২ সালে পিএসজির ২০০১-০২ মৌসুমের অ্যাওয়ে জার্সি পরে ঘুরতে দেখা গেছে মার্কিন তারকাকে।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *