
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড বাদশাহ শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
rnrn
ঈদে মুক্তি পাওয়া তুফান দেখে অলক মহিয়ান নামে এক নেটিজেন লিখেছেন— ‘ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে। এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে ।
rnrn
‘তুফান’ ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন।
rnrn
দর্শকের চাপে বাধ্য হয়ে গত মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করেছে হল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রেক্ষাগৃহের বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, গত দুই দশকে ছায়াবাণী সিনেমা হলে এমন ঘটনার দেখা মেলেনি।
rnrn
দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর মধ্যরাতে শোর খবরে উচ্ছ্বসিত বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতেও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই দুই শোয়ে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন। আবার অনেকে অপেক্ষা করছিলেন, ছবিটি তারা দেখবেনই। পুলিশ এনেও লোকজন সরাতে পারিনি। সারা দিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমরা প্রথমে রাত ১২টা থেকে ৩টার শো চালাতে চাইনি। দর্শক ও প্রশাসনের অনুরোধে বাধ্য হই রাত ১২টা থেকে ৩টার শো চালু করতে।
rnrn
ছায়াবাণী হলের দর্শক ধারণক্ষমতা ৯০০। তবে ঈদে বিশেষ ব্যবস্থায় প্রতিদিন হাজারের বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারছেন।
rnrn
তুফান সিনেমার এত চাহিদা কেন?— জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অনেক দিন পর মাসালা টাইপের সিনেমা শাকিব খানের। এমন অ্যাকশন সিনেমায় শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটিও ভালো। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচারও ভালো ছিল। ছবির নির্মাণও ভালো হয়েছে। ‘লাগে উরাধুরা’ গানটি ভাইরাল হয়ে গেছে।
rnrn
তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। তাদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে কালোবাজারে বিক্রি হচ্ছে তুফানের টিকিট।
rnrn
এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমাদের নির্ধারিত আসনের তিনগুণ দর্শক এসেছেন সিনেমা দেখতে। এতে দর্শকদের চাপ সামাল দেওয়া যায়নি।’
rnrn
এদিকে স্টার সিনেপ্লেক্সের দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে তুফান। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে ছবিটির ৪৭টি শো চালানো হয়েছে। এর আগে বাংলা কোনো সিনেমার এত শো চালানো হয়নি। শোর হিসাবে প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে তুফান।
rnrn
ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ২২টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল তুফান। দর্শকদের চাপে শো বাড়তে বাড়তে ৪৭টিতে পৌঁছে যায়। শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মেজবাহ আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি দেখতে দর্শকদের প্রচুর চাপ ছিল। ব্যাড বয়েজের মতো সিনেমার শো কমিয়ে তুফানের শো বাড়ানো হয়েছে। শো বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নেই।’
rnrn
সম্প্রতি কলকাতা থেকে উড়ে এসেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি মুক্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’-এ অভিনয় করেছেন মিমি। অনুষ্ঠানে মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’
rnrn
তিনি বলেন, দর্শকরা যারা আমাদের প্রথম গান উরাধুরাকে এতে ভালোবেসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাভাষী আপনারাও বাংলায় কথা বলেন । আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি, তাই আমাকে গেস্ট বলবেন না। ‘তুফান’ এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী। কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন। পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ রইল।
rnrn
‘তুফান’ ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী। তিনি বলেন, আমরা যখন ছবিটি শুট করছিলাম, সেই সময় অনেক গরম ছিল। শাকিব স্যুট পরেছিল। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।
rnrn
মিমি আরও বলেন, একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলেও আজকে সে আপনাদের সবার প্রিয়।
rnউল্লেখ্য, রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন । ‘তুফান’ সে রকমই একটি ছবি। একজন গ্যাংস্টারনির্ভর এ ছবি। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই নির্মাণ হয়েছে ‘তুফান’।
rn
বিনোদন ডেস্ক





