Home / Entertainment / রাহার জন্মের পরে যেভাবে বদলে গেলেন ‘প্রেমিক’ রণবীর

রাহার জন্মের পরে যেভাবে বদলে গেলেন ‘প্রেমিক’ রণবীর

১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন রণবীর কাপুর। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সময়ে বলিউডে ‘ক্যাসানোভা’ নামে পরিচিত ছিলেন এই অভিনেতা। একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্কের কথা কমবেশি প্রায় সবারই জানা। শুধু তাই না আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পরও বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। 

তবে কোলে কন্যাসন্তান রাহা আসার পরে কিছুই আর আগের মতো নেই। বদলেছে জীবন। নিজেকেও নতুন ভাবে আবিষ্কার করেছেন রণবীর। কিছুদিন আগে ফ্যাশন শোয়ে বরের বেশে মার্জার সরণিতে হেঁটেছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন রণবীর।

কতটা বদল আসল ১৭ বছরের অভিনয়ের সফরে? প্রশ্ন করা হয় রণবীরকে। এর জবাবে অভিনেতা বলেন, আমার অভিনয়ের সফর বা ছবির থেকেও আমার সন্তান আমার জীবন বদলে দিয়েছে। সন্তানের জন্যই কিছু সুপরিবর্তন এসেছে জীবনে। বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান রণবীর। সন্তানের মা-বাবারাই কেবল এই অনুভূতি বুঝবেন।

২০২২-এর ১৪ এপ্রিল আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর। বিয়ের সমস্ত পরিকল্পনা ছিল আলিয়ার। রণবীর বলেন, সব আমার স্ত্রী সামলেছিল। ও যেভাবে পরিকল্পনা করেছিল, সেটাই আমি অনুসরণ করেছিলাম। তবে বিয়ে নিয়ে সেভাবে মাথা ঘামাতে না পেরে খুশি তিনি। বাড়িতেই বসেছিল বিয়ের আসর। এমন ছিমছাম বিয়েই তার পছন্দ বলে জানান রণবীর। তাই অভিনেতার কথায়, একেবারে পারফেক্ট বিয়ে।

বিয়ের আসরে উপস্থিত ছিলেন বর-কনের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধব। বিয়ের আগে পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর ও আলিয়া। বিয়ের বছর অর্থাৎ ২০২২-এর নভেম্বরে দম্পতির কোলে আসে প্রথম সন্তান রাহা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *