Home / Entertainment / রাস সিনেমার জন্য যা খেয়ে মোটা হয়েছিলেন দেবলীনা

রাস সিনেমার জন্য যা খেয়ে মোটা হয়েছিলেন দেবলীনা

একসময় গোলগাল চেহারার টালিউড অভিনেত্রী দেবলীনা কুমার এখন মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে। তাই ওজন একটু বাড়লেই বেশ চিন্তায় পড়ে যান অভিনেত্রী। কিন্তু রাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য যা করতে হয়েছিল তাকে, তা অবিশ্বাস্য— চার কেজি ওজন বাড়াতে হয়েছিল।

সাত-আট বছর আগে সাধনা শুরু করেছিলেন দেবলীনা। তাই ওজন একটু বাড়লেই বেশ চিন্তায় পড়ে যান তিনি। কিন্তু রাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কড়া নির্দেশ ছিল— একটু হলেও ওজন বাড়াতে হবে। 

‘রাস’ সিনেমায় গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। চরিত্রের স্বার্থেই ওজন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পরিচালক। সেই অনুযায়ী, চার কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী। সেই সময় কেমন খাওয়াদাওয়া করতেন, তা জানালেন দেবলীনা।

প্রতিদিন শরীরচর্চার অভ্যাস তার। ‘রাস’ সিনেমার শুটিংয়ের সময় বিশেষ কোনো ধরনের শরীরচর্চা করতেন কি তিনি? দেবলীনা বলেন, ওজন বাড়ানো আমার কাছে আতঙ্কের বিষয়। অনেক সাধনা করে এই শরীর ধরে রাখি আমি। তাই প্রথমে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।

তিনি বলেন, কয়েক বছর আগে আমার চেহারা যা ছিল, তা অনেক বদলে গেছে। আর শরীর ছিপছিপে থাকলে আত্মবিশ্বাস বাড়ে। এটি অনেক সাধনার ফল। কিন্তু রাই চরিত্রটি এত লোভনীয় ছিল যে, অন্য কিছু ভাবিনি। খাওয়াদাওয়ায় খুব বেশি পরিবর্তন আনিনি। কারণ আমি সব খাই। 

অভিনেত্রী বলেন, শরীরচর্চার নিয়ম পালটেছিলাম, যা কাজ দিয়েছিল। তবে এই ওজন বাড়ানোর প্রক্রিয়া চলাকালে একবার ওজন কমেও গিয়েছিল। তা নিয়ে আমি বোকাও খেয়েছিলাম। 

দেবলীন বলেন, শরীরচর্চা না করলে তার মন ভালো থাকে না। তবে খাওয়াদাওয়া প্রায় সবই করেন। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করেন। 

উল্লেখ্য, এ মুহূর্তে দেবলীনা কুমারের হাতে খুব একটা কাজ নেই। ‘রক্তবীজ ২’–এর ডাবিং বাকি রয়েছে। নভেম্বরে সম্ভবত নতুন সিনেমার কাজ শুরু করবেন অভিনেত্রী।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *