Home / Entertainment / রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যান-ফলোয়ার ও ব্যবসাসফল সিনেমায় ভরা তার ভাণ্ডার। তবুও ছুটির দিনগুলো নাকি কান্নাকাটি করেই কাটান অভিনেত্রী। বিশেষ এক প্রিয়জনকে ভেবে ফেলেন চোখের জল।

নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জেঁকে ধরে রাশমিকাকে। বিশেষত এই দিনগুলোতে তার মনে পড়ে ১৬ বছরের ছোট বোনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা। 

অভিনেত্রী জানান, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে জানান, সাফল্য ও খ্যাতিতে জীবন আলোকিত হলেও পুরনো বন্ধুরা তাকে আর মনে রাখেনি- সেই কথাও।

রাশমিকা মান্দানা বলেন, ‘ছুটির দিনগুলোতে আমি খুব কান্নাকাটি করি। আমার একটা বোন আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে।

কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে তার বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পারিনি।’

কাজের জন্য দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে অভিনেত্রীর। তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছেন তিনি। রাশমিকার ভাষ্যে, ‘গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনো পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন তারা সেটাও করে না। এই বাস্তবতা সত্যিই অনেক কষ্টের, দুঃখের।’

রাশমিকা চান, কর্ম ও ব্যক্তি- দুই জীবনেই সমান মনযোগ দিতে। কিন্তু সেভাবে পারছেন না।

এদিকে রাশমিকাকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এর আগে মুক্তিপ্রাপ্ত রাশমিকার ‘পুষ্পা’, ‘পুষ্পা-২’, ‘অ্যানিমেল’ ও ‘ছাভা’ নামের সিনেমাগুলো দারুণ ব্যবসা সফল হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *