Home / Entertainment / রাজ্যকে নিয়ে খুনসুটিতে পরীমনি

রাজ্যকে নিয়ে খুনসুটিতে পরীমনি

চিত্রনায়িকা পরিমনি প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ভিডিও কিংবা ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের সঙ্গে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

১০ সেকেন্ডের ওই ভিডিওতে পরীমনিকে বলতে শোনা যায়, আমি কে? উত্তরে রাজ্য বলে, আম্মু। এরপর পাল্টা প্রশ্নে জানতে চাওয়া হয় তুমি কে? তখন রাজ্য বলে, বেবি। এসময় মা-ছেলের মিষ্টি হাসির মুর্হূতটা আবেগঘন করে তোলে। বিছানায় শুয়ে মা-ছেলের এমন খুনসুটি ভক্তদের মন কেড়েছে।

 সে ভিডিও কমেন্ট বক্সে জান্নাতুল ফেরদাউস রিয়া নামে একজন লিখেছেন, মাশাল্লাহ হাসি ও কথা গুলা মন কেড়ে নেওয়ার মতো। পরী তুমি এবং তোমার ছেলের জন্য দোয়া রইলো।

আনিকা নামে আরেকজন লিখেছেন, কিউট বেবি দুইজনকে খুব সুন্দর লাগছে। মা এবং সন্তানের সুন্দর ভালোবাসার সম্পর্ক দেখলেও মন ভালো হয়ে যায়। ওরা বড় হয়ে গেলেও এই স্মৃতিগুলোই রয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় রাজ্য। কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরীমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। 

রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। ছেলে-মেয়েক আদর করার বিভিন্ন মুহূর্ত প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *