Home / Entertainment / রাজের গোপন ভিডিও ফাঁস হওয়ার আগে যে কথা হয় পরীমনির সঙ্গে

রাজের গোপন ভিডিও ফাঁস হওয়ার আগে যে কথা হয় পরীমনির সঙ্গে

রাজের গোপন ভিডিও ফাঁস হওয়ার আগে যে কথা হয় পরীমনির সঙ্গে
ছবি: যুগান্তর

পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্য কলহ যেন শেষ হয়েও হচ্ছে না। এ নিয়ে চুপ নেই দুজনের কেউ-ই। একে অপরকে পাল্টা অভিযোগ দিয়েই চলেছেন। 

এর শুরুটা অবশ্য রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। 

ভিডিও ফাঁসের ঘটনায় অভিনেত্রী সুনেরাহ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফেসবুক স্ট্যাটাসে জানান, এসব শরিফুল রাজের স্ত্রী (পরীমনি) করেছেন। তিনিই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করেছেন।

এর পরই পরীমনি সংবাদমাধ্যমে জানান, তিনি ছবি ও ভিডিও ফাঁস করেননি। 

পরীমনি বলেন, যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেই সময় সে বলেছিল— সন্তান রাজ্যকে দেখতে আসতে চায় সে।

অভিনেত্রী বলেন, সে (শরিফুল রাজ) যদি রাজ্যকে দেখতে চাইবে, তা হলে আমাকেই ফোন করত। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। ও তো পাবলিক ফিগার, কমবেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হব। এসব কাজ ও (শরিফুল রাজ) কেন পাবলিকলি করে।

পরীমনি বলেন, সে কোথায় যায় না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে, ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সে ক্ষেত্রে ওকে আমি বললাম— দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পড়ে। যেটা গোপন, সেটা গোপনেই করো। সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান— কারও জন্য ভালো হবে না।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *