Home / Entertainment / যাদের জীবনে সুখ নেই তারাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে: নুসরাত

যাদের জীবনে সুখ নেই তারাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে: নুসরাত

যাদের জীবনে সুখ নেই তারাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে: নুসরাত
ছবি: যুগান্তর

অনেক সময় পোষা প্রাণী মারা গেলে বা হারিয়ে গেলে তাদের অনেকেই ভুলতে পারেন না। টালিউড তারকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের একই অবস্থা। এক পোষা কুকুরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা।

এ নিয়ে রোববার আবেগঘন পোস্টও করেছিলেন নায়িকা। ঠিক তার পর দিন বিশ্ব পরিবেশ দিবসে একটি পোস্ট করেন নুসরাত। সেই পোস্ট দেখেই একের পর এক নেতিবাচক মন্তব্য আসতে থাকে। অনেকের বক্তব্য— নুসরাতের এই কান্নাকাটি আসলে লোকদেখানো। কোনো অনুভূতিই নেই নুসরাতের।

নায়িকা যদিও কোনো উত্তর দেননি কাউকে। তবে সরাসরি জবাব না দিলেও অনেক কিছুই বলে দিলেন নুসরাত। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “অন্যের জীবন নিয়ে কেউ আলোচনা করলে বুঝতে হবে তারা আসলে নিজের জীবনে একদমই সুখী নন।” 

তবে নুসরাতকে নিয়ে চর্চা যদিও এই প্রথম নয়। আগেও তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *