Home / Entertainment / রাঘবের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে বসছেন পরিণীতি!

রাঘবের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে বসছেন পরিণীতি!

কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না। ঠিক বেরিয়েই আসে।বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার ক্ষেত্রেও বিষয়টা যেন অনেকটাই তাই ঘটল।

rnrn

তাদের প্রায়ই ডিনার কিংবা লাঞ্চ ডেটে যেতে দেখে অনেকেই ধরেই নিয়েছেন তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে।

rnrn

শুধু তাই নয়, গুজবে হাওয়া দিয়ে শোনা যাচ্ছে তারা নাকি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন।এতদিন ধরে তাদের নিয়ে বিস্তর জলঘোলা, গুজব চললেও কোনও কিছু নিয়েই কিছু বলেননি পরিণীতি।

rnrn

যেন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে রাঘবের সঙ্গে পোজ দিতেও ভোলেননি তিনি। অবশেষে সব নিরবতা ভেঙে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন পরিণীতি।

rnrn

পরিণীতি চোপড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জনপ্রিয় তাই তাকে নিয়ে জল্পনা চলছে। অভিনেত্রীর কথায়, 'আমি কেরিয়ারে সফলতা পেয়েছি তাই আমায় নিয়ে জল্পনা চলছে। যদি সেটা না হতো তাহলে আমার জীবনে কী ঘটছে না ঘটছে সেটা নিয়ে কেউই ভাবত না। যে কোনও অভিনেতাকে নিয়েই বিস্তর আলোচনা চলে।তাদের নিয়ে নানান খবর হয়।

rnrn

কিছুদিন ধরেই খবর মিলছিল পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অন্যকে চিনতেন। পছন্দ করতেন। তাদের পছন্দ, অপছন্দ অনেকটাই এক। তাই তাদের ঘনিষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এরপর দুই পরিবারের তরফে বিয়ের কথা বলা শুরু হলে তারা একে অন্যের সঙ্গে ডেটে যান।

rnrn

একই সূত্র থেকে জানা গিয়েছে কোনও আনুষ্ঠানিক উৎসব না হলেও দুই পরিবারের তরফে কথাবার্তা চলছে। কিন্তু বিয়ে কবে হবে সেটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ তারা দুজনেই বেজায় ব্যস্ত। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে বিয়ের দিন ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে।

rnrn

প্রসঙ্গত পরিণীতিকে শেষবার উঁচাই ছবিতে দেখা গিয়েছিল।এই ছবিতে তার সঙ্গে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্ত, সারিকা, প্রমুখকে দেখা গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *