Home / Entertainment / রহস্যময় পোস্টে যা লিখলেন অমিতাভ

রহস্যময় পোস্টে যা লিখলেন অমিতাভ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে বরাবরই তার জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর কোনো উপলব্ধি সবই ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। তবে এবার তার একটি পোস্ট ঘিরে রহস্য দানা বেঁধেছে। সামাজিক মাধ্যম নেটিজেনদের ধারণা— কোনো কারণে ভীষণ রেগে আছেন বিগবি।

সামাজিক মাধ্যমে শাহেনশাহের এমন মেজাজি পোস্ট দেখামাত্রই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। প্রিয় অভিনেতার এমন আচরণের কারণ খুঁজতে শুরু করেছেন সবাই। কেউ কেউ বিনয়ের সঙ্গে জানতে চেয়েছেন—‘স্যার, কী হয়েছে? আপনি কেন রেগে আছেন?’ আবার কেউ কেউ সুযোগ বুঝে জয়া বচ্চনের কড়া মেজাজের প্রসঙ্গ টেনে মজাও করেছেন।

সাধারণত বলি তারকাদের বিতর্ক এড়িয়ে চলেন কিংবা ব্যক্তিগত ক্ষোভ আড়ালেই রাখেন বিগবি। কিন্তু অমিতাভের স্টাইল বরাবরই আলাদা। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) তিনি হঠাৎ লিখে বসেছেন— ‘চুপ!’। আর এই একটি শব্দের পাশে জুড়ে দিয়েছেন একটি রাগের ইমোজি। 

আরও পড়ুন
আরও পড়ুন

বিগবির এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকে কেবল রাগ নয়, বরং প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন। এক ভক্ত লিখেছেন— ‘স্যার, রাগ করবেন না। মনে যা আছে বলে দিন।’ অন্য একজন লিখেছেন— ‘এটি কেবল একটি শব্দ নয়, যেন একটা যুগের সাক্ষী বহন করছে।’ অনেকে আবার এভাবে সোজাসাপ্টা কথা বলার জন্য তাকে সাহস জুগিয়েছেন।

সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অমিতাভ কি ব্যক্তিগত জীবনের কোনো অশান্তি থেকে এমনটি লিখেছেন? নাকি ইন্ডাস্ট্রির কারও ওপর তার এ ক্ষোভ? জনৈক অনুরাগী লিখেছেন— ‘স্যার, আপনার এভাবেই কথা বলা উচিত। আমি আশা করি আপনি কখনো চুপ থাকবেন না।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *