Home / Entertainment / রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা

রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা

রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা
ছবি: যুগান্তর

‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনা এসেছেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বরাবরই ইন্ডাস্ট্রি নিয়ে সোচ্চার থাকেন। রাজনীতি হোক কিংবা বিনোদন দুনিয়ার যে কোনো বিষয়ে মন্তব্য করতে পিছপা হন না তিনি। 

২৬/১১-র হামলার সেই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনোজ তাপাদিয়া। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। আগামী ১২ জুন এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি এ সিনেমার প্রচারে রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

হঠাৎ মুম্বাইয়ে হাসপাতালে গোলাগুলি। জঙ্গি হামলা। রোগীদের বাঁচাতে তৎপর কঙ্গনা রানাওয়াত। সেবিকার সব দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় এভাবেই দেখা যাবে কঙ্গনাকে। সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (২ জুন)। 

সম্প্রতি সিনেমার প্রচার অনুষ্ঠানে কঙ্গনা রানাওয়াত অভিনেতা রণবীর সিংকে নিয়েও কথা বলেছেন। কিছু দিন আগে রণবীরের ওপরে এফডব্লিউআইসিইর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে কথা বলেন অভিনেত্রী। 

রণবীরের ওপরে ‘নিষেধাজ্ঞা’ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা রানাওয়াত বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছ? আমাকে তো সবাই নিষিদ্ধ করেছে! এর পরেই এ সংসদ সদস্য বলেন, আমি বলতে চাই— যখন একজন মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। কোনো মানুষের সাফল্য বাড়লে সমালোচক ও বিরোধী তৈরি হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন তিনি।

রণবীর প্রসঙ্গে কঙ্গনা আরও  বলেন, রণবীর সিংয়ের ভাবা উচিত যে, তার অবস্থান কতটা বড়! কারণ তার এত এত শত্রু রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গেও অনেক কিছু হয়েছে। কিন্তু দেখুন আজ আমি ভালো আছি। আমার কাজও ভালোই চলছে। এসব নিয়ে খুব একটা যায় আসে না।

কথা বলার একপর্যায়ে শুটিং সেটে সন্তানদের জন্য বিশেষ কক্ষের দাবি জানান কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী বলেন, অনেক সময়ই কর্মরত মায়ের সঙ্গে তাদের সন্তানরা দেখা করতে আসে। তাদের জন্য একটা ঘর থাকা ভীষণ জরুরি। 

মায়েরা কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন উল্লেখ করে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার সহ-অভিনেত্রী বলেন, অভিনেত্রী স্মিতা তাম্বেরের দুই মেয়ে প্রায়ই শুটিং সেটে আসত। সেই অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধি তার। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *