Home / Entertainment / আমি ভীষণ আনন্দে আছি: সামান্থা

আমি ভীষণ আনন্দে আছি: সামান্থা

আমি ভীষণ আনন্দে আছি: সামান্থা
ছবি: যুগান্তর

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ হয়েছে। এটি এখন পুরোনো খবর। কারণ এর মধ্যেই নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালার সাতপাকে বাঁধা পড়ে সংসার কারছেন। অন্যদিকে অভিনেত্রী সামান্থা রাজ নিদিমোরুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে রটেছে, অভিনেত্রীর বিচ্ছেদের পর নাকি মোটা অঙ্কের ভরণপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আক্কিনেনি পরিবার। অথচ সেই বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সামান্থা। শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। নিজেকে সামলাতে নাগের সাহচর্য চেয়েছিলেন কিন্তু পাননি। এর পরেই নাকি খোরপোশ প্রত্যাখ্যান করেন সামান্থা রুথ প্রভু। এবার নিজের জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে কথাবললেন অভিনেত্রী।

সামান্থা নাকি ভীষণ অঙ্ক কষে চলতে ভালোবাসতেন। সারাক্ষণ ইঁদুরদৌড়ে থাকতেন তিনি। অভিনেত্রী বলেন,আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা সিনেমা করতে হবে। বাণিজ্যিক সফল সিনেমা দশর্কদের উপহার দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে। 

তিনি বলেন, প্রতি শুক্রবারের সাফল্যের ওপর নির্ভর করত আমার জীবন। প্রতিমুহূর্তে ভয় পেতাম। যে কোনো সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নেবে। 

যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসাবে শান্ত করেছে। গত দুই বছর ধরে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। বড় কোনো সিনেমা নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি বলে জানান সামান্থা রুথ প্রভু।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *