Home / Entertainment / যে গান শুনতে গিয়ে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর

যে গান শুনতে গিয়ে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিং ছোটবেলা থেকেই সিনেমার নেশায় বুঁদ ছিলেন। স্কুলজীবন থেকেই গান, নাচ, নাটক নিয়ে সক্রিয় ছিলেন তিনি।

সেই সময় দেশজুড়ে ঝড় তুলেছিল মণিরত্নমের ‘দিল সে’ সিনেমার আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’। ক্লাসরুমে বসেই কানে হেডফোন গুঁজে সেই গান শুনছিলেন কিশোর রণবীর সিং। আর তা শিক্ষকরা দেখে ফেলতেই শাস্তি হলো স্কুল থেকে বহিষ্কার।

২০১০ সালে অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে অভিষেক ঘটলে বড় সাফল্য পান রণবীর সিং। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে। একে একে ‘গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’—প্রতিটি সিনেমাতেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে সিনেমাপ্রেমী দর্শকদের চমকে দিয়েছেন রণবীর সিং।

শুধু সিনেমাই নয়, ছোটপর্দার প্রতিও ছিল রণবীরের ভীষণ নেশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন— আমার বেড়ে ওঠা নব্বইয়ের দশকে। জন্ম ১৯৮৫ সালে। গান, সিনেমা, ফ্যাশন— এসব আমাকে গড়ে তুলেছে। 

অভিনেতা বলেন, আমি আসলে টিভি কা বাচ্চা। যখন সবাই বাইরে খেলত, আমি বসতাম টিভির সামনে। আমার প্রিয় ছিল ‘জবান সাম্ভালকে’, ‘দেখ ভাই দেখ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিক।

উল্লেখ্য, বর্তমানে রণবীর সিং ব্যস্ত আছেন আদিত্য ধর পরিচালিত বিগ বাজেটের সিনেমা ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। আগামী ৫ ডিসেম্বর এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।  ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও আরও আছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *