Home / Entertainment / যে কারণে যশের ওপর চটেছেন নুসরাত!

যে কারণে যশের ওপর চটেছেন নুসরাত!

টালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। রোববার ছবি তোলার মুডে ছিলেন অভিনেত্রী। ক্যামেরাম্যান হিসেবে বেছে নিয়েছিলেন স্বামী যশ দাশগুপ্তকে। কিন্তু নুসরাতের ছবি তোলার ভান করে যে কাণ্ড ঘটালেন তাতে রেগে আগুন নুসরাত।

rnrn

এ নিয়ে ইনস্টাগ্রামে যশের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়। নীল টপ আর কালো প্যান্ট পরে সেজেছিলেন নুসরাত। যশকে দিয়েছিলেন তার ছবি তোলার ভার।

rnrn

কিন্তু ফোনটা হাতে নিয়ে নুসরাতের ছবি তোলার ভান করে একের পর এক সেলফি তোলেন যশ। এদিকে ছবি জন্যে পোজ দিতে থাকেন নায়িকা। ছবি তোলার পালা শেষ হতেই হাসতে হাসতে ছবি দেখতে আসেন তিনি। তবে মোবাইলের দিকে তাকাতেই তার মুখের অভিব্যক্তি পালটে যায়।

rnrn

আসলে পুরো ভিডিওটিই রেকর্ড করা হয়েছে মজা করা। ভিডিওটি পোস্ট করে যশ লিখেছেন, ‘ছেলেরা তো এমনই হয়। তা নুসরাত জাহান ছবি কেমন লাগল?’

rnrn

আর তাতেই নুসরাতের পালটা হুঁশিয়ারি, ‘মিস্টার হিরো, এবার আমার প্রতিশোধের জন্য অপেক্ষা কর।’ সোশ্যাল মিডিয়ায় দুজনের মজার এই ভিডিও দেখে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

rnrn

এদিকে আগামীতে ‘শিকার’ সিনেমায় দেখা যাবে যশ ও নুসরাতকে। এতে এই তারকা জুটির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *