Home / Entertainment / যে কারণে মেকআপ নিয়ে খুঁতখুঁতে পূজা চেরি

যে কারণে মেকআপ নিয়ে খুঁতখুঁতে পূজা চেরি

খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখে ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন তিনি। ‘নূর জাহান’ ছবি দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে এই সিনেমার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূজাকে। ইতোমধ্যে ডজনখানেক সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন সবকিছু পারফেক্ট না হলে কখনো কোনো জায়গায় মুভ করেন না তিনি। 

গত রোববার রাজধানীর অভিজাত এক হোটেলের হলরুমে বসে ছিল ১৫৫ জন সেলুন মালিক, সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা। 

এই আয়োজনে হাজির হয়ে বলেছেন, নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে আমি অনেক খুঁতখুঁতে এই কথাটি আমি সবসময় বলে এসেছি। সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি। যেহেতু আমরা আর্টিস্ট। মিডিয়ার সঙ্গে জড়িত। তারচেয়েও বড় কথা হচ্ছে আমরা মেয়েরা সৌন্দর্য বিষয়ক কাজে যুক্ত থাকতে দারুণভাবে পছন্দ করি। নারীদের সৌন্দর্য নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে এমন সুন্দর আয়োজনে আসতে পারলে দারুণ লাগে আমার।

নায়িকার এই কথা শেষ হতে না হতেই মাইক্রোনের সামনে নায়ক ইমন বলে উঠেন, আমরা আজ শুধু সৌন্দর্যের গল্প বলতে চাই। কারণ অনেক দিন পর এমন সুন্দর একটি অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। এমন সুন্দর আয়োজনে আসার জন্য আমরা ছেলেরাও দারুণ আগ্রহ পাই। কারণ আমরা ছেলে-মেয়ে সবাই কিন্তু সৌন্দর্যকে ভালোবাসি। সৌন্দর্য নিয়ে থাকতে পছন্দ করি।  

বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার এই শিরোনামের ওই আয়োজনটির মূল সহায়তাকারী ছিল দেশের জনপ্রিয় কসমেকিক্স ব্র্যান্ড হারল্যান। আয়োজনে ছিল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব্যাব)।

আয়োজনের অন্যতম চমক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীপূজা চেরি। যিনি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। তার সঙ্গে হাজির হয়েছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

এ সময় সৌন্দর্য বর্ধনের পেছনের কারিগরদের নিয়ে জাকালো এই আয়োজন হাজির হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়িকা পূজা চেরি। তিনি বলেন, হারল্যানের সঙ্গে আমি যুক্ত আছি। একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে দারুণ লাগছে। যে প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বেড়েই চলছে। ভোক্তাদের দোরগোড়ায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য পৌঁছে দিচ্ছে। সেই প্রতিষ্ঠান এমন একটি আয়োজন গেট টুগেটারের আয়োজন করেছে যেখানে সবাই নারী। এবং তারা মানুষের সৌন্দর্য বর্ধন স্ব স্ব অবস্থানে থেকে দারুণভাবে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে আজ এখানে সময় কাটাতে পেরে ভালো লাগছে।’

এ সময় নায়ক ইমন বলেন, আমরা এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি যে প্রতিষ্ঠানটি মানুষের সৌন্দর্য বাড়িয়ে তুলতে অথেনটিক পণ্য পৌঁছে দিচ্ছে সবার কাছে। সেই হারল্যানের দারুণ এক আয়োজন এটি। ১৫৫ জন সেলুন মালিক, সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আজকের এই আয়োজনে হাজির হয়েছেন। সবাই মানুষকে সৌন্দর করে উপস্থাপনা করতে সহায়তা করছেন। তাদের সঙ্গে হারল্যানের হয়ে থাকতে পেরে ভালো লাগছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *