Home / Entertainment / যে কারণে ভিকির সিনেমায় নেওয়া হয়নি ক্যাটরিনাকে

যে কারণে ভিকির সিনেমায় নেওয়া হয়নি ক্যাটরিনাকে

আগামী ২ জুন মুক্তি পাবে রোমান্টিক কমেডি ‘জ়ারা হাটকে জ়ারা বাচকে’ ছবি। অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে এ ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। অনেকে ভেবেছিলেন, ভিকির জীবনসঙ্গী ক্যাটরিনা কাইফকেই তার বিপরীতে পর্দায় দেখা গেলে বেশ হয়। 

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক লক্ষ্মণ উতেকর অবশ্য স্পষ্ট করে দিলেন কেন ভিকি-ঘরনিকে ছবিতে নেননি তিনি।

rnrn

পরিচালকের মনে হয়েছে, মধ্যবিত্ত যৌথ পরিবারের ঘরের বৌয়ের চরিত্রে মানাত না ক্যাটরিনাকে। তিনি হেসে বলেন, ‘ক্যাটরিনা যদি আমার কথ্যভাষা বোঝে, তবেই ওর সঙ্গে কাজ করতে পারব। ওকে দেখে কি মফস্বলের নায়িকা বলে মনে হবে কখনো? এই ছবির নায়িকার ধরনধারণ, ব্যক্তিত্বের সঙ্গে ক্যাটরিনার কোনো মিল নেই। এটা একদম অন্য রকম ছবি। আমার মনে হয় না, মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর মতো দেখতে লাগা সম্ভব ক্যাটরিনাকে।'

rnrn

অবশ্য ভবিষ্যতে ক্যাটরিনার সঙ্গে কাজ করতে ভালই লাগবে বলে জানান লক্ষ্মণ। তিনি বলেন, 'তেমন জুতসই, ভালো চিত্রনাট্য পেলে নিশ্চয়ই ক্যাটরিনা ও ভিকির সঙ্গে কাজ করব।'
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *